• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে অস্থিরতা কাটছে না। এরই মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসবের মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলার কালিয়াকৈর উপজেলাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর, রতনপুর এলাকার করণীসহ ৭টি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো রয়েছে।

কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিংয়ের পোশাক শ্রমিক নাজমা, সুলতানা খাতুন, তুহিন শেখ, আরিফ ঢাকা পোস্টকে বলেন, আমরা প্রতিদিন কাজের জন্য কারখানায় আসি। কাজ না করলে আমাদের পেটে খাবার জোটে না। আমরা চাই কারখানায় কাজ হোক। বেতনের জন্য সবাই আন্দোলন করেছি। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমরা এখন কাজ করতে চাই।

কিন্তু প্রতিদিন এসেই কোনো না কোনো ঝামেলা দেখি। সকালে এসেই শুনি কারখানা ছুটি, তাই চলে যাই। আজ আবার দেখছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ।এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুরে কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন অনাকাঙ্ক্ষিতভাবে শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ নানা ধরনের বিশৃঙ্খলায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও তাতে কাজ হচ্ছে না। আজ থেকে কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে তার সঠিক নোটিশ আমাদের কাছে এসে পৌঁছায় নি। তারা হয়তো আজকে বন্ধ করেছে।

তিনি আরও জানান, অনেক কারখানা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকালেই ছুটি ঘোষণা করেছে। আজ কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd