• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ফার্মেসীকে জরিমানা পাবনায় কর্মরত অবস্থায় নিহত ১৩ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার পেল ৮ লাখ টাকা করে অনুদান সিংগাইরে স্কুলছাত্রী মারিয়ার মৃত্যুর হত্যা মামলা: ময়নাতদন্তে আত্মহত্যা, জেল খাটলেন শিক্ষক ও সাংবাদিক যুক্তরাজ্যে বিশ্বনাথ ওয়েল ফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ বলিবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১২ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা কর্মস্থল ছেড়ে মধুপুরে ২৩ শিক্ষক: ছুটির বিধি লঙ্ঘন ও হাজিরায় গরমিল সিংগাইরে কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল ও স্বেচ্ছাচারিতার অভিযোগ, এলাকায় তোলপাড়! তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মানবসম্পদ- শিক্ষামন্ত্রী গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস

খুলনা কবি সাহিত্যিক ফোরামের যাত্রা হলো শুরু

Reporter Name / ৩৫৭ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

গত ১৪ জুন বিকেল সাড়ে ৫ টায় জেলা শিল্পকলা একাডেমি খুলনার মুক্তমঞ্চে খুলনার অধিকাংশ সাহিত্য সংগঠনের প্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগে ঈদ পুনর্মিলন ও মুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় খুলনার অধিকাংশ সাহিত্য সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে, খুলনার সকল সংগঠনের প্রতিনিধিদের সম্মিলিত প্লাটফর্ম “খুলনা কবি-সাহিত্যিক ফোরাম” নামে একটি ফোরামের কার্যক্রম চলবে।

ফোরামের কাজ হবে খুলনায় সাহিত্যের বিকাশ, জাতীয় জীবনে যেকোন উৎসব বা যেকোন উপলক্ষ উৎযাপনের জন্য খুলনাতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা এবং সামগ্রিকভাবে খুলনার কবি সাহিত্যিকদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে কাজ করা।

উক্ত আলোচনা সভায় সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি আহবায়ক কমিটিও গঠন করা হয়।

বিশিষ্ট কবি ও গল্পকার আইনুল্লাহ পারভেজকে আহবায়ক এবং খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা খুসাসের সাধারণ সম্পাদক বিপ্লবী কবি আজাদুল হক আজাদকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির উপদেষ্টা মন্ডলীতে আছেন, খুলনা সাহিত্য পরিষদের সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, খুলনার প্রবীণ সংগঠক ও খুলনা সাহিত্য মজলিশের প্রতিষ্ঠাতা কবি-গল্পকার মোঃ রুহুল আমীন সিদ্দিকি, জেলা শিল্পকলা একাডেমি খুলনার সদস্য, আন্তর্জাতিক সংগঠন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, খুলনা লেখিকা সংঘের সহ সভাপতি ও সাবেক শিক্ষিকা কবি নাসিমা সুলতানা নীলু এবং আন্তর্জাতিক সাহিত্য সংগঠন গাঙচিলের প্রতিষ্ঠাতা ও কবি-গল্পকার-চলচিত্র নির্মাতা খান আক্তার হোসেন।

আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংগঠন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক, কবি ও সাংবাদিক সাইফুর মিনা, নজরুলের মানুষ নজরুল গবেষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদের সভাপতি কবি সৈয়দ আলী হাকিম, লেখিকা সংঘ খুলনার সাধারণ সম্পাদক কবি ও নারীনেত্রী শামীমা সুলতানা শিলু, কবি ও বাচিক শিল্পী কামরুল কাজল, সাহিত্য সংসদ বয়রা খুলনার সাধারণ সম্পাদক কবি মনিরুজ্জামান মোড়ল, জাতীয় কবি শিক্ষা ও গবেষণা পরিষদ খুলনার মহাসচিব কবি ও গবেষক মনিরুজ্জামান লাভলু, কলম একাডেমী লন্ডন খুলনা শাখার সভাপতি কবি এস, এম, আয়ূব আলী, সহ সভাপতি বাসব নন্দী, কবি আশকারি বনি, স্বপ্ন সারথির সাধারণ সম্পাদক কবি সোনিয়া হক, জাতীয় কবি সংসদ বাংলাদেশ খুলনার সভাপতি কবি ও সাংবাদিক এ জি রানা, খুলনা রাইটার্স ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ রাজু শেখ, কেন্দ্রীয় কো-চেয়ারম্যান নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র কবি মোঃ আশরাফুল আলম ও কেন্দ্রীয় অর্থ সচিব দেশ আহমেদ রাজু, আমাদের কথা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি সাঈদা পারভীন, বাচিক শিল্পী গাজী শাহ্ মাখদুম, প্রতিষ্ঠাতা শব্দনীড়; হোসেন মাহমুদ বাচ্চু, প্রতিষ্ঠাতা সভাপতি আলোকিত খুলনা; কবি জিএম লিটন, কিংবদন্তি আবৃত্তি পরিষদ; কবি আলমাস আরা, কাজী গোলাম সরোয়ার, সাংস্কৃতিক কর্মী; বাচিকশিল্পী ও কবি সুলতান মাহমুদ শ্রাবণ; কবি কামরুল হাসান মৃধা; কবি মাহফুজা ফেরদৌস রুনা, সদস্য খুলনা লেখিকা সংঘ; কবি রেবেকা সুলতানা, জাতীয় কবিতা পরিষদ; কবি মোঃ মাহমুদুর রহমান; কবি এনামুল হক; কবি এস. কে. রানা আহমেদ; কবি এস সেলিম আহমেদ; কবি হালিমা নয়ন; বাচিক শিল্পী ও কবি সাবিত্রি গাইন নীলিমা; ঐতিহ্য সংগ্রাহক এম. এম. হাসান, প্রতিনিধি খুলনা সাহিত্য পরিষদ; বাচিক শিল্পী খান সাব্বির হাসান অনিক, প্রতিনিধি খুলনা সাহিত্য মজলিস; কবি জোসমিন আরা, নন্দিনী পাঠচক্র, কবি এস. এম. নাজমুল হাসান, প্রচার প্রকাশনা সচিব নতুনতারা, কবি সুরাইয়া খাতুন, সদস্য নতুনতারা, কবি শাহানাজ সুলতানা, ধ্রুপদী সাহিত্য-সাংস্কৃতিক একাডেমী, কাজী শফিক, ধ্রুপদী সাহিত্য-সাংস্কৃতিক একাডেমী এবং বিভিন্ন সংগঠনের আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd