• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ তুমি তো চলেই যাবে তালামীযের রানীগঞ্জ ইউনিয়ন শাখা’র কাউন্সিল ও অভিষেক সম্পন্ন ৯ মাসের অনাথ শিশু থেকে বিএ পাস সমাজসেবক, মেম্বার পদে লড়ছেন হারাধন সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন দৈনিক ভয়েজ অব টাইগারের সাংবাদিকরা খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধনী ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা ট্রাস্টের শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ জগন্নাথপুরে জমিতে রোপনকৃত আমন ধানের চারা উপরে ফেলা নিয়ে উত্তেজনা

খুলনা সাতক্ষীরা-মহাসড়ক সংস্কার দাবিতে খুলনা ইসলামী আন্দোলনের মানববন্ধন

Reporter Name / ৩০৭ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ

গল্লামারি ব্রিজের নির্মাণ কাজ ও খুলনা সাতক্ষীরা-মহাসড়ক সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ১ নম্বর জলমা ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (১ আগস্ট) বিকাল ৫ টায় জিরো পয়েন্টে মোড়ে মানববন্ধন ১ নম্বর জলমা ইউনিয়নের সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মমিনুল ইসলাম নাসিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম, লবণচরা থানা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, হরিণটানা থানা সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম, এক নম্বর জলমা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ সজিব, জি এম মুরাদ হোসেন, কেডিএস এর চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম এর খুলনা বিভাগীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ডাক্তার রবিউল ইসলাম, মাওলানা ক্বারী মাহাদী হাসান কাউসারী, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ সাব্বির আহমেদ, মোঃ নুরুল করিম আজাদী, মোঃ মেরাজুল ইসলাম, মোঃ আসাদুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বটিয়াঘাটা উপজেলার জিরোপয়েন্ট থেকে ঠিকরাবন্দ হয়ে নিজ খামার বটতলা বাজার এলাকা, কয়রা-পাইকগাছা পর্যন্ত মহাসড়ক ও ময়ূর ব্রিজ এলাকা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলশ্রুতিতে শুধুমাত্র আমাদের অত্র এলাকার বাসিন্দারাই দূর্ভোগের মধ্যে রয়েছেন তাই নয়, সড়কে মারাত্মক দুরবস্থার কারণে খুলনা, সাতক্ষীরাসহ এ অঞ্চলের হাজার হাজার যানবাহন প্রতিদিন সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ে। বিশেষ করে চলমান বর্ষা মৌসুমে উঁচুনিচু রাস্তা ও বড় বড় গর্ত পানিতে ভরে থাকার কারণে প্রতিদিনই গাড়ি দুর্ঘটনায় পড়ে, বিকল হয়ে পড়ে থাকে এবং মাঝে মাঝে রাস্তা বন্ধ হয়ে যায়। অত্র অঞ্চলের বিশেষ করে নারী, শিশু, বয়োবৃদ্ধ, কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত মারাত্মক ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হচ্ছেন। ইতিপূর্বেকার টেন্ডারের কাজ মারাত্মক নিচু মানের হাওয়ায় সড়কের এ অংশটি দ্রুত বিনষ্ট হওয়ায় বিগত প্রায় এক বছর যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং বর্তমান অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করেছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ দ্রুত করার দাবি জানান অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd