• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

গেটউইক এয়ারপোর্টে মুহাম্মদ ফজলুর রহমানকে উষ্ণ সংবর্ধনা

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর:
যুক্তরাজ্যের লন্ডন গেটউইক এয়ারপোর্টে সাবেক ছাত্রনেতা, বিশ্বনাথের কৃতি সন্তান এবং জননেতা এম ইলিয়াস আলীর হাতে গড়া বিপ্লবী সৈনিক মুহাম্মদ ফজলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
লন্ডন পৌঁছানোর পর তাকে বরণ করে নেন রাজনৈতিক অঙ্গনের জনপ্রিয় মুখ, আলেম-উলামার স্নেহভাজন ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা ও লন্ডন মহানগর জমিয়ত নেতা শেখ কারী মুহাম্মদ আব্দুস শাহিদ, বিএনপি নেতা মুহাম্মদ ওয়াজের আহমেদ ও মুহাম্মদ নাইমুর রাহমান। এ সময় আরও বেশ কয়েকজন স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

এমন অভূতপূর্ব ও ভালোবাসাপূর্ণ শুভেচ্ছায় সিক্ত হয়ে আনন্দ প্রকাশ করেছেন মুহাম্মদ ফজলুর রহমান। তিনি অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,
“প্রবাসের মাটিতে এমন আন্তরিক অভ্যর্থনা ও ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। যারা বিমানবন্দর পর্যন্ত এসে আমাকে বরণ করে নিয়েছেন এবং এই আনন্দঘন মুহূর্তটিকে স্মরণীয় করে রেখেছেন, আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও দেশ ও দশের কল্যাণে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় সবসময় হৃদয়ে লালন করি। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে আগামী দিনেও মানুষের পক্ষে নিজের অবস্থান থেকে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd