• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

গোয়াইনঘাটে দুর্ধর্ষ সন্ত্রাসী বাহার গ্রেপ্তার

Reporter Name / ৩৫২ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

 

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের দুর্ধর্ষ ডাকাত বাহার উদ্দিন (বাক্কই) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার (৪ আগষ্ট) বিকালে গোয়াইনঘাট থানার এ.এস.আই মাঈন উদ্দিন এর নেতৃত্বে এক অভিযানে স্থানীয় কোওর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী বাহার উদ্দিন উরফে বাক্কই উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভামনগ্রামের মৃত আব্দুর রহমান উরফে ছক্কার ছেলে। এদিকে এই দুর্ধর্ষ সন্ত্রাসীর গ্রেফতারের খবরে স্বস্তি ফিরেছে তার এলাকায়। এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে এই সন্ত্রাসীর যন্ত্রণায় অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। তাদের দাবী বিগত কয়েকদিন পূর্বে সারী-গোয়াইনঘাট সড়কের বেকরা ব্রিক ফিল্ডে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা আছে কি না তাও খতিয়ে দেখার অনুরোধ জানান প্রশাসনের প্রতি।

জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোঃ তোফায়েল আহমেদ জানান গ্রেপ্তারকৃত বাহার উদ্দিন বাক্কই (৩৫) একটি মামলার ওয়ারেন্টের আসামী, তাই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd