• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে আটক এক, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত নেত্রকোণায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন: র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ ‎জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনায় নানা আয়োজন বিশ্বনাথে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত

গোয়াইনঘাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২৬ উদযাপিত: সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান

Reporter Name / ৭৬ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ইমরান আহমদ,গোয়াইনঘাট প্রতিনিধি:

‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোয়াইনঘাট উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত চন্দ্র ভৌমিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বশির শরীফ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন এবং মৎস্য চাষী ইদ্রিস আলী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্য চাষী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd