• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়

গোয়াইনঘাটে মাদক ও মানব পাচারকে না বলুন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৭২ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

তরুণ প্রজন্মকে সচেতন করতে সিলেটের গোয়াইনঘাটের সোনারহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।Geographic Reference
রবিবার (২৬ জুলাই) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়ল।

প্রধান অতিথির বক্তব্যে ওসি ওমর ফারুক মোড়ল বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে। একই সাথে মানব পাচারকারীরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে যুবসমাজকে বিপদে ফেলছে। অপরিচিত কারও প্রলোভনে পা না দিয়ে মাদক ও পাচারকারীদের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে মাদকের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। এছাড়াও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd