মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) “সীরাত কনফারেন্স ও সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ সেপ্টেম্বর দাওয়াহ সার্কেল অব CMC (Dawah Circle of CMC)-এর আয়োজনে এই সুন্দর আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আজহারী।
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে ড. মিজানুর রহমান আজহারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন “মানবিক ডাক্তার খ্যাত চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, ট্রমা, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন লোহাগাড়ার কৃতি সন্তান,শ্রদ্ধেয় ডা. মাহমুদুর রহমান ভাইয়া।
মানুষের চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও যিনি সবসময় নিজেকে সম্পৃক্ত রাখেন—তাঁর হাতে দিয়ে এমন একটি সম্মাননা তুলে দেওয়া অনেক গৌরব ও আনন্দের।