• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona

চিরনিদ্রায় শায়িত হলেন লোহাগাড়ার জামায়েত ইসলামীর সম্মানিত সেক্রেটারি মৌলানা আবুল কালাম

Reporter Name / ৫৫০ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

লোহাগাড়ায় গত ৫ অগাস্ট মঙ্গলবার বি এন পি ও জামায়েত ইসলামী এর আনন্দ মিছিল অনু্ষ্ঠিত হয়। লোহাগাড়া জামায়েত ইসলামী বাদে আছর লোহাগাড়া বটতলীতে সমাবেশ ও মিছিলের আয়োজন করেন। এতে অন্যান্য নেতৃবৃন্দ সহ মিছিলে অংশ গ্রহন করেন লোহাগাড়া উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক মৌলানা আবুল কালাম সাহেব। মিছিল চলাকালীন সময়ে তিনি হঠাৎ হিটস্ট্রোকে আক্রান্ত হন। কালবিলম্ব না করে তাকে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি সাড়ে ৫ টার সময় ইন্তেকাল করেন। এই সংবাদ পেয়ে সহকর্মী, সহযোদ্ধা ও আত্বীয় স্বজনরা শোকাহত হয়ে পড়েন। ৬ অগাস্ট বুধবার পদুয়া মাঠে সকাল ৯ টায় মরহুমের নামাজে জানাজা অনু্ষ্ঠিত হয়। জানাজায় অংশ গ্রহন করেন সাবেক সাংসদ জনাব শাহজাহান চৌধূরী, আ ন ম শমশুল ইসলাম সহ জামায়েত ইসলামী ও বি এন পি এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শতশত ধর্মপ্রাণ মুসল্লিগন। এসময় জানাজার মাঠ পুর্ণ হয়ে যায়। জানাজায় অংশ নেওয়া মানুষেরা জানান, মৌলানা আবুল কালামের মৃত্যুতে লোহাগাড়াবাসী একজন বিজ্ঞ আলেম দ্বীন, আদর্শবান একজন রাজনীতিবদিকে হারাল। তিনি ছিলেন আলেম জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। তাকে হারিয়ে লোহাগাড়াবাসী গভীরভাবে শোকাহত। জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd