• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা খুলনায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা নজরুল বর্ষে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী যাহরুন তাসনিমের সাফল্য শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো এনামুল হক ​খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাম মোস্তফা তুহিনকে প্রাণঢালা শুভেচ্ছা

জগনাথপুরে ভাগ্নের ঝাটার আঘাতে মামা নিহত

Reporter Name / ১৬৪ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জেরে ভাগ্নের ঝাটার আঘাতে ছালিক মিয়া পীর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ আগষ্ট) ) বেলা ২ টার দিকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এর আগে দুপুরের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে নিহতের বাড়িতে ঝাটার আঘাতে গুরুতর আহত করে ভাগ্নে দিলদার খান ও তার ভাইয়েরা। এই ঘটনার পর থেকে দিলদার খান ও তার ভাইয়েরা পলাতক।

পুলিশ জানায়, ছালিক মিয়ার সঙ্গে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বরুমুহা গ্রামের মৃত খলিল মিয়ার পুত্র দিলদার খান, এরশাদ খান, আমির খানের সাথে পারিবারিক বিভিন্ন বিরোধ চলে আসছে। ঘটনার বোরো জমিতে ধান চাষ নিয়ে কথা কাটাকাটি হয় তাদের। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দিলদার খান ও তার ভাইয়েরা হামলা চালায় ছালিক মিয়ার ওপর। ঘটনাস্থলে ঝাটার আঘাতে তার মৃত্যু হয়। পরে ছালিক মিয়ার স্বজনরা তাকে উদ্ধারে করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোঃ নুর মিয়া পীর জানায়, আপন চাচাতো বোনের ছেলে দিলদার খান, এরশাদ খান ও আমির খানের সাথে তাদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আমির খানকে তার ভাই ছালিক মিয়া পীর তাদের বাড়িতে যেতে নিষেধ করলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা হামলা চালায়। ঘটনাস্থলে দিলদার খান তার ভাইকে গলার নীচ বরাবর ঝাটা দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভুঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জগন্নাথপুর, ,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
তাং- ২৯.০৮.২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd