• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona

জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘প্রজেক্ট গ্রীন মিশন সিজন-০১’ উদ্বোধন”

Reporter Name / ৩৩০ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

গাছই জীবন, গাছই শক্তি ও মানবসেবা ফাউন্ডেশন গড়ছে সবুজ সমৃদ্ধি এই স্লোগান কে সামনে রেখে প্রজেক্ট গ্রীন মিশন সিজন – ০১ বৃক্ষ রোপণ করছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন মানবসেবা ফাউন্ডেশন জগন্নাথপুর।

সোমবার (০৪ আগষ্ট ) কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর কেন্দ্রীয় শহিদ মিনার ও স্কুল মসজিদ মাদ্রাসা মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, ‘প্রজেক্ট গ্রীন মিশন’-এর লক্ষ্য হচ্ছে পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা ও আগামী প্রজন্মকে সবুজে মোড়ানো একটি পৃথিবী উপহার দেওয়া। এই উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি করাই মূল উদ্দেশ্য।

আমরা স্কুল মসজিদ মন্দিরে গিয়েছি ধর্ম- বর্ণ নির্বিশেষে সবাই কে একত্র করার আহবান জানিয়েছি , সবুজের জন্য ভালোবাসা দেখিয়ে বিভিন্ন জায়গায় গাছ রোপণ করেছি আমরা বিশ্বাস করি পরিবেশ, শিক্ষা, ধর্মীয় সহনশীলতা ও মানবতা- সব একসূত্রে গাঁথা হোক আমাদের কাজের মাধ্যমে।

আসুন আপনি-আমিও এগিয়ে আসি সমাজ পরিবর্তনের জন্য, পাশে দাঁড়াই একে অন্যাের।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মোঃ আজমল হোসেন, সিনিয়র সদস্য মকদ্দুস মিয়া, সদস্য মাহফুজ আহমদ, সদস্য সাফওয়ান আহমেদ সাদি, মুজাহিদ ইসলাম, সোহাগ মিয়া, জিলু তালুকদার, আল আমিন হাসান রাব্বি, জাহিদ হাসান ইকবাল, উজ্জল হোসেন, ফয়সল আহমেদ, আক্তার হোসেন, মো: জামসেদ আহমেদ প্রমূখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd