• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ সাত্তার এর মতবিনিময়

Reporter Name / ২৩৫ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক 

সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ সাত্তার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
রোববার (১৫ জুন) বিকাল ৩টায় জগন্নাথপুর পৌর শহরের টিএন্ডটি রোডস্থ আরএফসি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় যুক্তরাজ্য বিএনপির নেতা এম এ সাত্তার বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে দলকে সুসংগঠিত করার পাশাপাশি জনসাধারণের কল্যানে আমি কাজ করে যাচ্ছি। দল আমাকে মনোনয়ন দিলে জনগণের সহযোগিতায় নির্বাচিত হলে আমি এই আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন,দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করে দলের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।
২০১৮ সালে দল আমাকে মনোনয়ন দিয়েছিল। তখন দলীয় ভাবে এই নির্বাচন বয়কট করায় আমার নির্বাচন করা হয়নি। আশাবাদী আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিবে। তাই সাংবাদিক সহ নির্বাচনী এলাকার সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি। মতবিনিময় সভায় জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ সহ জগন্নাথপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd