• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

জগন্নাথপুরের হাসান ফাতেমাপুরে গ্রাম্য বৈঠকে হামলা, গাড়ি ভাংচুর: এলাকায় উত্তেজনা

Reporter Name / ২৫৬ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামে গ্রাম্য বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এসময় একটি গাড়ি ভাংচুর করা হয়,তবে হামলার ঘটনায় কেউ আহত হননি বলে এলাকাবাসী জানিয়েছেন।

হাসান ফাতেমাপুর, আমড়াতৈল ও নাছিরপুর গ্রাম সহ একটি পঞ্চায়েত কমিটি রয়েছে। শনিবার(০২ আগষ্ট) সকাল ১১টায় গ্রামের খাল,বিল লীজ দেয়া সহ বিভিন্ন বিষয়াধী নিয়ে পঞ্চায়েত কমিটি
হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বৈঠক বসেন। বৈঠকে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী খুর্শেদ মিয়া। বৈঠকে উপস্থিত যুক্তরাজ্য প্রবাসী আব্দুননুর সহ আরও অনেকে জানান বৈঠক চলাকালে দুপুর ১টায় হাসান ফাতেমাপুর গ্রামের আলা উদ্দিন মাষ্টারের ২ ছেলে হঠাৎ স্কুলে প্রবেশ করে বৈঠকে থাকা লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে বৈঠকে হামলা করে। এসময় পঞ্চায়েতের লোকজন প্রাণ রক্ষায় দিক বেদিক ছুটা ছুটি করেন,এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলাকারীরা হাসান ফাতেমাপুর গ্রামের তৈয়বুর রহমানের ছেলে মামুন এর একটি গাড়ি ভাংচুর করে।

বৈঠকে এলাকার ইউপি সদস্য হাফিজুর রহমান খালেদ,সাবেক ইউপি সদস্য রফা মিয়া,ফারুক আহমদ, খালিক মিয়া, জুবেদ আলী লখন, আলিম উদ্দিন, লেবু মিয়া, মাসুক আলী, ইরা মিয়া, মুজিবুর রহমান জনি, জয়নাল আবেদীন,প্রবাসী আব্দুন নূর, মামুন আহমদ, ছাদিক মিয়া, ফজর আলী, আব্দুর রউফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd