• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু আজকের জনকথা’য় সংবাদ প্রকাশের পর প্রক্সি দেওয়া শিক্ষক জুয়েল রানা সাময়িক বরখাস্ত সিংগাইরে অসহায় দু:স্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত গল্প: অট্টহাসির শবযাত্রা রংপুর মেট্রোপলিটন পুলিশের তিন মাসের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং

জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিগলটারি এলাকায় কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কচুকাটা বাজার এলাকার রশিদুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে ফসলি জমির উৎপাদনক্ষমতা হ্রাস পাচ্ছে, অন্যদিকে ভারী যানবাহনের চলাচলে এলাকার গ্রামীণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
অভিযোগকারীদের দাবি, প্রতি ট্রাক্টর মাটি ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। নিয়মিত ট্রাক্টর চলাচলের ফলে দিগলটারি এলাকার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক বেহাল হয়ে পড়েছে। এতে প্রতিদিন চলাচলে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কৃষকরা।
এদিকে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে অভিযুক্ত রশিদুল অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের দাবি, বক্তব্য নিতে গেলে তিনি বিভিন্ন আইনের ভয়ভীতি প্রদর্শন করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত রশিদুলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, “কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কের বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ, ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক সংস্কার এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd