• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮ নীলফামারীতে জামায়াতে ইসলামীর শহর শাখার উদ্যোগে উলামা সমাবেশ অনুষ্ঠিত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট

জলঢাকায় সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত

Reporter Name / ১৯৪ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলায় ইউনিয়ন পরিষদের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হয়। জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের আওতায় ডেমোক্রেসিওয়াচের সহযোগিতায় গণশুনানির আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোজিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক সিরাজুল ইসলাম, খুটামারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডব্লিউভি মোশরেফা আকতার, এবং ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার নুরুল ইসলাম প্রমুখ।
গণশুনানিতে স্বাগত বক্তব্য ও উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা খায়রুল আজাদ। এ সময় তিনি জনগণের সঙ্গে জনপ্রতিনিধি ও সেবাদানকারী কর্মকর্তাদের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেসিং প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রউফ।
কানাডার হাইকমিশন ও সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর আয়োজনে গণশুনানিতে স্থানীয় পর্যায়ের প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd