• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে হস্ত ও কুটির শিল্পপণ্য মেলা পরিদর্শন করলেন ডিসি পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড ২৫ অসহায় পরিবারের দায়িত্ব নিয়ে আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের শুভ সুচনা ডিমলায় জাতীয় ছাত্রশক্তিতে দুই শতাধিক শিক্ষার্থীর যোগদান হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও নবনির্বাচিত হুইপ জি কে গউছকে জামিউল কোরআন সুন্নী ফাউন্ডেশনের সংবর্ধনা জাকের পার্টির ওয়ার্কিং কমিটির সদস্য ও সিলেট বিভাগের চেয়ারম্যানের উপদেষ্টা হলেন সৈয়দ আবুল খায়ের বাবলু জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: চাঁপাইনবাবগঞ্জে বাড়ি বাড়ি মিলছে এডিসের লার্ভা লালমনিরহাটে বুড়িমারী আইসিপি এলাকায় ৬১ বিজিবির অভিযানে ভারতীয় রুপি আটক থানচিতে সাঙ্গু নদীতে দুই নৌকার সংঘর্ষ, গুরুতর আহত দুই শিক্ষার্থী পাঁচবিবিতে নজরুল বর্ষের সাংস্কৃতিক পুরস্কার পেল ক্ষুদে শিক্ষার্থীরা

নীলফামারীতে জামায়াতে ইসলামীর শহর শাখার উদ্যোগে উলামা সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৩৫ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মোঃ মোস্তাকিম বিল্লাহ,
নীলফামারী জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী শহর শাখার উদ্যোগে ‘উলামা সমাবেশ-২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক আলেম-উলামা, ইমাম, খতিব, মাদরাসার শিক্ষক ও ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আজকের সমাজে নৈতিক অবক্ষয়, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন আলেম-উলামারা। কোরআন ও সুন্নাহর আলোকে মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করার দায়িত্ব তাঁদের কাঁধেই ন্যস্ত। আলেম সমাজ ঐক্যবদ্ধ হলে একটি আদর্শ, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব।”
তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আলেম-উলামাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ এমপি,
এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি,অধ্যাপক,মাওলানা আন্তাজুল ইসলাম।
বক্তারা বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের ন্যায়বিচার, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা নূর আলম। তিনি তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত আলেম-উলামাদের ইসলামী দাওয়াতের কাজ আরও সুসংগঠিত করার আহ্বান জানান এবং সমাজে শান্তি, ন্যায়বিচার ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-উলামাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা। আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd