• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona

জামালগঞ্জে জুলাই গনঅভ্যুত্থানে বিএনপির বিজয় মিছিল

Reporter Name / ৪৮৫ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আতিকুর রহমান, জামালগঞ্জ প্রতিনিধি

জুলাই আন্দোলন গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে সামনে এসে সবাই মিলিত হয়। বিজয় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা”র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক,যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ উপজেলার ৬ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন ফ্যাসিবাদী শক্তির অপচেষ্টা রুখে দিতে, এবং একটি স্বাধীন গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেই লক্ষে এখন থেকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে দেশ নায়ক তারেক রহমানের ৩১দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd