• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়

জুলাইয়ের স্মরণে গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪৩ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও সৃজনশীল কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্যাপন ছাত্র কল্যাণ পরিষদ। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের লেখনী প্রতিভা বিকাশ ও জুলাইয়ের ঐতিহাসিক ঘটনাবলি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষদের উদ্যোগে “জুলাইয়ের স্মরণে” গল্প লেখা প্রতিযোগিতা–২০২৬ আয়োজন করা হয়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা মঙ্গলবার (১১ আগস্ট) মাগরিবের নামাজের পর হোটেল গ্র্যান্ড মাশাবিতে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপন ছাত্র কল্যাণ পরিষদের সহ-সভাপতি ওয়াজহাত উল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের অর্থ সম্পাদক এবিএম গোলাম রব্বানী, সদস্য সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মুফাক্কিরুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
গল্প লেখা প্রতিযোগিতার ক-গ্রুপে প্রথম স্থান অর্জন করেন আতাউল হাকিম ছাফওয়ান এবং দ্বিতীয় স্থান অর্জন করেন আসলাম হাবীব আফিফ।
অন্যদিকে খ-গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মুফাক্কিরুল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করেন সাইফুল ইসলাম, তৃতীয় স্থান অর্জন করেন এবিএম গোলাম রব্বানী এবং চতুর্থ স্থান অর্জন করেন অলি উল্লাহ।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের কল্যাণ, সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd