• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন স্বজন ঝুপড়িতে বসে দাপ্তরিক কাজ, নিজস্ব নার্সারিতেই চারা সংকট নীলফামারীতে এসএসসি-দাখিল ও সমমানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণে ৮ জেলার মধ্যে কৃতিত্বের স্বীকৃতি ঠাকুরগাঁও, ডিআইজির পুরস্কার পেলেন এসপি বেলাল পূর্বধলার শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ভারতীয় মদসহ যুবক আটক পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা কিশোর গ্যাং ও মাদক কারবারিদের জেলখানা হবে ঠিকানা- নওগাঁর পুলিশ সুপার

জেলা প্রশাসক গোল্ডকাপে পূর্বধলাকে হারিয়ে বারহাট্টার দুর্দান্ত জয়

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর তৃতীয় ম্যাচে পূর্বধলা উপজেলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে জয় পেয়েছে বারহাট্টা উপজেলা ফুটবল দল।
গত রোববার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুরু থেকেই উভয় দল নৈপুণ্য ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেয়। ম্যাচ শুরুর আগে দুই উপজেলার পক্ষ থেকে নিজ নিজ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
শৃঙ্খলা, ফেয়ার প্লে ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত ম্যাচটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd