• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

Reporter Name / ৬২৫ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

 

শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে মাসুম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে হাওরপাড়ের ছিলানী তাহিরপুর গ্রামসংলগ্ন পাটলাই নদীতে পড়ে নিখোঁজ হয় মাসুম।
প্রায় তিন ঘণ্টা উদ্ধার তৎপরতার পর বিকেল ৫টায় একই স্থান থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুম সিলেট শহরের শেখঘাট নবাব রোড এলাকার কবির হোসেনের একমাত্র ছেলে।
স্বজনরা জানান, সিলেটের শেখঘাট নবাব রোড থেকে ২০ জনের একটি দল ‘লালন তরী’ নামের হাউসবোট ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যান। পথে মাসুম ও অপর এক শিশু নৌকার জানালার পাশে খেলছিল। এক পর্যায়ে চলন্ত হাউসবোটের জানালা দিয়ে মাসুম নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক শিশুটির বাবা পানিতে লাফ দিলেও তাকে খুঁজে পাননি।

নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়। তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ফরিদ আহমদ জানান, দীর্ঘ চেষ্টার পর শিশুটির মরদেহ নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd