• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের খাজাঞ্চী মডেল কলেজ কর্তৃক এবারের এসএসসি ও দাখিল কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা সিংড়ায় সামাজিক কল্যাণে সরকারি অনুদানের যথাযথ ব্যবহারের আহ্বান: সিংড়ায় অনুদানের চেক হস্তান্তরিত প্রতিমন্ত্রী পুতুল শেরপুরে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল হোতা ওষুধ ব্যবসায়ী হিমু গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনোনীত শামীমা পারভীন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক, সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় নতুন নাম আবদুস সামাদ আজাদ রাঙ্গাটুঙ্গীর নারী ফুটবলারদের পাশে থাকার প্রতিশ্রুতি সারওয়াত সিরাজ শুক্লার ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার রাণীশংকৈলে এডিপির অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ক্রীড়া-শিক্ষা সামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ মাদকের বিরুদ্ধে ওসি আমানের অভিযান, রাণীশংকৈলে ৩ গ্রাম হেরোইনসহ রুবেল গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া একটি Honda Hornet 160cc মোটরসাইকেল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। একই সঙ্গে সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৭ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ১০ মিনিট থেকে ৮ জুলাই রাত ১২টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর পশ্চিমপাড়া এলাকার মোঃ সোহাগ রানার বসতবাড়ির শয়নকক্ষ থেকে লাল রঙের একটি Honda Hornet 160cc মোটরসাইকেল চুরি হয়। এ সময় তার মায়ের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামালও নিয়ে যায় চোরেরা।

ঘটনার পর সোহাগ রানা ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ করলে মামলা রুজু হয়। মামলার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার, ঠাকুরগাঁওয়ের সার্বিক দিকনির্দেশনায় সদর থানা পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ ইমদাদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত প্রধান আসামি মোঃ রাব্বি ইসলাম (৩০)-কে শনাক্ত করে। পরে ঠাকুরগাঁও বড়মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, আদালতে সোপর্দের পর রাব্বি ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে জানায়, চুরি করা মোটরসাইকেল ও বাটন মোবাইল ফোন মাত্র ২০ হাজার টাকায় মোঃ আফজাল হোসেন আকির (২৯)-এর কাছে বিক্রি করে।

পুলিশ পরবর্তী অভিযান চালিয়ে ১৩ আগস্ট আফজাল হোসেন আকিরকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, চুরি হওয়া মোটরসাইকেলটি ঘটনার তিন দিন পর, ১১ জুলাই, মোঃ আফছারুল হক ওরফে রিপ্পির (২৪) কাছে বিক্রি করা হয়।

এরপর রিপ্পির দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ মানিক শেখ (৪০)-কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চিরিরবন্দর থানাধীন কারেন্টের হাট এলাকা থেকে শ্রী গোবিন্দ চন্দ্র রায় (৫২)-কে গ্রেফতার করে পুলিশ।

পরে গোবিন্দ চন্দ্র রায়ের মোটরসাইকেল মেরামতের দোকানে অভিযান চালিয়ে বাদীর শনাক্ত মতে চুরি যাওয়া Honda Hornet 160cc মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এছাড়া গ্রেফতারকৃত প্রধান আসামি রাব্বি ইসলামের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

চুরি হওয়া বাটন মোবাইল ফোন ও অন্যান্য মালামাল উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার এবং চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd