• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা সহ মাদক কারবারি ইউনুস গ্রেফতার মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

ঠাকুরগাঁওয়ে ডিবির জালে ‘ক্যাসিনো সম্রাট’ নূর আলম, মোবাইলে ২০ ক্যাসিনো অ্যাপ

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মোঃ নূর আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, তিনি ক্যাসিনো-সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) ভোররাতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নূর আলম ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া, শিলুলতলা এলাকার মোঃ সুফিয়ার রহমানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, নূর আলমের ব্যবহৃত মোবাইল ফোনে ক্যাসিনো-সংক্রান্ত ২০টি অ্যাপ পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে এর আগে রংপুরে গ্রেপ্তার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশ জানায়, নূর আলম রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও পর্যন্ত ক্যাসিনো-সংক্রান্ত কার্যক্রম বিস্তৃত করেছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোবাইল ফোনে ক্যাসিনো-সংক্রান্ত ২০টি অ্যাপ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থাকা অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd