• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টির চতুর্থ গ্রন্থ দূষিত মানবী প্রকাশিত

Reporter Name / ১১৬ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসা পেশার পাশাপাশি সাহিত্য অঙ্গনে নিয়মিত পদচারণা বজায় রেখেছেন ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হয়েছে তার চতুর্থ গ্রন্থ দূষিত মানবী। ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণকারী এই লেখকের পারিবারিক ও শিক্ষাজীবনের প্রতিটি অধ্যায় অত্যন্ত বর্ণাঢ্য। তার বাবা সৈয়দ মোশাররফ হোসেন ছিলেন সরকারের একজন অতিরিক্ত সচিব এবং মা কিশওয়ার জেসমিন হোসেন বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত আছেন। সাবরিনার শৈশবের একটি বড় সময় কেটেছে নেদারল্যান্ডসে। তার স্বামী কায়েস আহমেদ সেলিম দেশের একজন প্রথিতযশা সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী।

শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী সাবরিনা ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কার্ডিও ভাস্কুলার ও থোরাসিক সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন বিষয়ে পড়াশোনা করছেন।

নিজের সাহিত্যচর্চা ও নতুন বই প্রকাশ প্রসঙ্গে ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি বলেন যে চিকিৎসা মানুষের শরীর নিয়ে কাজ করে আর সাহিত্য মানুষের মন ও সমাজকে নিয়ে কথা বলে। তিনি জানান যে শৈশব থেকেই মানুষের জীবনের না বলা গল্পগুলো তাকে ভাবাত এবং সেই ভাবনাগুলোই তিনি কলমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। দূষিত মানবী গ্রন্থটি সম্পর্কে তিনি বলেন যে এই বইয়ে পাঠকরা সমসাময়িক জীবন ও মানুষের মনস্তত্ত্বের এক ভিন্ন রূপ খুঁজে পাবেন। বইটি অবশেষে পাঠকদের হাতে পৌঁছে দিতে পেরে তিনি আনন্দিত।

তার প্রকাশিত আগের বইগুলোর মধ্যে রয়েছে বন্দিনী প্রথম খণ্ড যা দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত হয়। এছাড়া দুই হাজার পঁচিশ সালে প্রকাশিত হয়েছে অবেলায় বেলা এবং বন্দিনী দ্বিতীয় খণ্ড। এবারের নতুন গ্রন্থ দূষিত মানবী নিয়ে পাঠকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি আশা করেন আগের বইগুলোর মতো এই চতুর্থ বইটিও পাঠকমহলে সমানভাবে সমাদৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd