• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন আযম খান সরকারি কমার্স কলেজের দুই কৃতি শিক্ষার্থী মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডিমলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে ৫ শিশু অসুস্থ, একজন রংপুরে রেফার

Reporter Name / ১৮২ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা, নীলফামারী

নীলফামারীর ডিমলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পরামর্শে মেয়াদোত্তীর্ণ এ্যাজিথোমাইসিন সিরাপ সেবনের পর পাঁচজন শিশু অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে চিকিৎসা নিতে আসা কয়েকজন শিশুকে ওই সিরাপ খাওয়ানোর পরপরই তাদের বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার উপসর্গ দেখা দেয়। দ্রুত বিষয়টি কর্তব্যরত চিকিৎসক ও স্বজনদের নজরে আসে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও এক শিশুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অভিভাবকরা অভিযোগ করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই ওষুধ সরবরাহ করা হয়েছিল। কিন্তু সিরাপের বোতল খোলার পর তারা লক্ষ্য করেন এর মেয়াদ শেষ হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়রা স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কঠোর সমালোচনা করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগীর হাতে গেল তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি আরও আশ্বস্ত করেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে এই ঘটনার পর ডিমলায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা চিকিৎসা সেবার মান ও ওষুধ সংরক্ষণে সঠিক তদারকির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd