• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সরাইলের কালিকচ্ছের সাবেক মেম্বার মোঃ ফজল ইসলাম আর নেই এম. নুরুল ইসলাম দাদু ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটের পুরো জেলায় ঢাকের বাদ্যে বিদায়ের সুর, অশ্রুসজল চোখে মা দুর্গাকে বিদায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা আটক সুনামগঞ্জের ৪৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বিসর্জনের মাধ্যমে ছয় দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, নিরাপত্তা তদারকিতে পুলিশ সুপার বেলাল হোসেন পূর্বধলায় আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বধলায় ৬৫টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমী সম্পন্ন রংপুরে দশমীর আনুষ্ঠানিকতা শেষে বিসর্জন দেওয়া হল দেবী দুর্গাকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

মোঃ মুনজুর আলম, স্টাফ রিপোর্টার:

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা নিয়ে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে খুলনার ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রতিমা দর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

মণ্ডপ পরিদর্শন শেষে এক বিশেষ সাক্ষাৎকারে খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী তাঁর অনুভূতি ও ভাবনার কথা ব্যক্ত করেন।

তিনি বলেন, “প্রথমেই সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার মূল বার্তা হলো— আমাদের সবার মূল পরিচয় আমরা মানুষ। এই বাংলাদেশে হাজার বছর ধরে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বসবাস করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। অসাম্প্রদায়িক এই সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকলেই আমাদের প্রিয় বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। হিন্দু সম্প্রদায়ের মানুষের বিপুল ভোটে বিজয়ী হয়েই আমি আজ জাতীয় সংসদে তাঁদের এবং গোটা ডুমুরিয়াবাসীর কথা বলার সুযোগ পেয়েছি। জনপ্রতিনিধি হিসেবে আমার লক্ষ্য স্পষ্ট— আমি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চাই। সুখে-দুঃখে আমি সর্বদা তাঁদের পাশে আছি এবং থাকব।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠের কোষাধ্যক্ষ পরিমল কুমার কুণ্ডু। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন প্রদীপ দেবনাথ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার এবং ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শেখ শাহিনুর রহমান, মোল্লা কবির হোসেন, শেখ ফরহাদ হোসেন, মোল্লা আবুল কাশেম, শাহজাহান জমাদার, মোল্যা মনিমুর রহমান নয়ন ও মোল্লা মশিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্দির কমিটির পক্ষে উপস্থিত ছিলেন ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠের সেক্রেটারি সৌমেন্দ্র প্রসাদ কুণ্ডু টুটুল ও প্রশান্ত জোয়ারদারসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠের পূজামণ্ডপ পরিদর্শন সম্পন্ন করে সংসদ সদস্য আলী আজগর লবী উপজেলার খর্নিয়া, রুদাঘরা, রঘুনাথপুর, রংপুর ও ধামালিয়া ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। সফরের সময় তিনি প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আয়োজনের খোঁজখবর নেন এবং ভক্তদের সঙ্গে পূজার আনন্দ ও শুভেচ্ছা ভাগাভাগি করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd