• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা

Reporter Name / ৪২ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা বিশিষ্ঠ সমাজসেবক ও দানশীল ব্যাক্তিত্ব রায়হান উদ্দিন রিপনকে জড়িয়ে সম্প্রতি ‘সিলেটের সংবাদ’ নামের একটি অনলাইন প্রোর্টালে যে ভিত্তিহীন, মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিতভাবে সংবাদটি প্রকাশিত হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

তিনি উল্লেখ করে বলেন, সংবাদকর্মীরা জাতির বিবেক সমাজের আয়না। তাদের বস্তোনিষ্ঠতার উপর দেশ,জাতি,সমাজ এবং এই সমাজের মানুষের প্রত্যাশা অনেক। কিন্ত সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করে কোন দুষ্টুচক্রের প্ররোচনায় অন্যায়ভাবে কোন নিরীহ নিরপরাধ মানুষের চরিএহননের চেষ্টা করা হলে তাকে জাকি কখনো ক্ষমা করবে না। আমার নামে কাল্পনিক এমন মিথ্যা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো উল্লেখ করেন তাঁর বিরুদ্ধে যে অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। কোন কুচক্রী মহলের প্ররোচনায় একজন সংবাদকর্মী নীতিভ্রষ্ট হয়ে এমন কাজ করতে পারেন না। সাংবাদিকদের প্রতি জাতির প্রত্যাশা অনেক বেশী। কাজেই যে বা যারা তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন এর কঠোর বিরোধীতা করেন তিনি।
দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। অন্যথায় মানহানিকর ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd