• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস মেলা আজ থেকে শুরু কবিতাঃ মুখোশ – কলমেঃ সাহেলা সার্মিন ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ফুলবাড়ীতে একসময় প্রাচীন জমিদারদের রাজত্ব, ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

তেরখাদায় বিএনপি নেতাকে গুলি, শরীরে তিনটি গুলিবিদ্ধ

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

মো: মোঃ মুনজুর আলম, স্টাফ রিপোর্টার:

খুলনার তেরখাদা উপজেলায় মাফিক সরদার নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মোকামপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনি শরীরের তিন স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
আহত মাফিক সরদার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে মোকামপুর বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। তার বাম হাত, বাম পা ও কোমরের বাম পাশে গুলি লেগেছে।
তেরখাদা থানার ওসি (তদন্ত) কবির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে ওত পেতে ছিল। মাফিক সরদার ঘটনাস্থলে পৌঁছালে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে তিনি তিন স্থানে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd