• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম

তোরণ-আলোকসজ্জায় সাজছে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতির আগমনে বাড়ছে উচ্ছ্বাস

Reporter Name / ৫৬ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে বদলে যাচ্ছে ঠাকুরগাঁও শহরের চিত্র। সড়কের দুপাশে চলছে নতুন সাজসজ্জা, কোথাও নির্মাণ করা হচ্ছে তোরণ, কোথাও চলছে আলোকসজ্জার কাজ। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মযজ্ঞ। সব আয়োজনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম সফর। ফলে তাঁকে স্বাগত জানাতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে সাজসজ্জার কাজ। নির্মাণ করা হচ্ছে তোরণ, বসানো হচ্ছে আলোকসজ্জা। একই সঙ্গে বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে কাজ করছেন সংশ্লিষ্টরা।

সফরসূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে পৌঁছে রাষ্ট্রপতি সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর তিনি তাঁর বাবা প্রয়াত মির্জা রুহুল আমিনের কবর জিয়ারত করবেন। বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে।

তবে রাষ্ট্রপতির দুই দিনের সফরের দ্বিতীয় দিনটি ঠাকুরগাঁওবাসীর জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। ৭ সেপ্টেম্বর সদর উপজেলার জামালপুর এলাকায় বহুল প্রত্যাশিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জেলার মানুষের অন্যতম প্রধান দাবি ছিল। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের অন্য জেলায় যাওয়ার প্রবণতা কমানো, স্থানীয়ভাবে শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি এবং উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার নতুন সম্ভাবনা তৈরির প্রত্যাশা থেকেই এ দাবি উঠে আসে। রাষ্ট্রপতির হাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টিকে তাই জেলার মানুষ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, “রাষ্ট্রপতির নিজ জেলায় আগমন ঠাকুরগাঁওবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাঁকে স্বাগত জানাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাষ্ট্রপতির সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।”

ঠাকুরগাঁওবাসীর অনেকেই বলছেন, শৈশবের স্মৃতিবিজড়িত সেই পরিচিত মানুষটিকে এবার তাঁরা দেখতে চান রাষ্ট্রপতি হিসেবে। তার সঙ্গে দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি যুক্ত হওয়ায় সফরটি ঘিরে মানুষের আগ্রহ আরও বেড়েছে।

রাষ্ট্রপতির আগমন যতই ঘনিয়ে আসছে, ততই ব্যস্ত হয়ে উঠছে ঠাকুরগাঁও শহর। বাড়ছে মানুষের অপেক্ষা, বাড়ছে উৎসবের আমেজ। শৈশবের স্মৃতিবিজড়িত নিজ মাটিতে রাষ্ট্রপতির প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে যেন প্রস্তুত হচ্ছে পুরো ঠাকুরগাঁও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd