• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত প্রায় ১০ জন নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মা-মেয়েকে বেঁধে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা, মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জনকারীদের আর্থিক সহায়তা প্রদান ১নং রেমাক্রীসহ ৪ ইউনিয়নে ইউপি নির্বাচন ২০২৭: ১ম ধাপে ভোটগ্রহণের সম্ভাব্য সময়সূচি প্রকাশ টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার – ১ বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর আক্তার ফারুক নির্বাচিত কবিতা: আমার রাজকন্যা প্রান্তি প্রাথমিক শিক্ষায় ১৫ বছরের রূপরেখা চান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত প্রায় ১০ জন

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত ব্যক্তি দুর্গাপুর গ্রামের মৃত টেম্বই মিয়া মোড়লের ছেলে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রবজুল হক মোড়ল মিয়া শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে উভয়পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত দাস তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে আহত রবজুল হক মোড়ল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত অবস্থায় পান। সংঘর্ষে আহত অন্য কোনো ব্যক্তি এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd