• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ডিমলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় সংগীতশিল্পী আব্দুল হকের অনন্য উপহার ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট কাজলের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ ফের গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় “দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যকর ব্যবস্থা” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে অগ্নি নির্বাপণ মহড়া পরিচালনা করা হয়।

মহড়া শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার, সমবায় কর্মকর্তা সুলতান হোসেন, খাদ্য কর্মকর্তা মামুনুর রশিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিনিয়ত আমাদের নানা দুর্যোগের কবলে পড়তে হয়। তাই ভয় না পেয়ে সাহসের সাথে দুর্যোগ মোকাবিলা করতে হবে। সচেতনতা বাড়াতে পারলেই সমাজ থেকে শুরু করে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd