• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে রাস্তার কাজ তদন্তকালে হট্টগোল মারামারি নেত্রকোণায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে খুলনা জেলা জাসাসের ফুলেল শুভেচ্ছা নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে আগস্ট মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নকলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শোভাযাত্রা, পোনা অবমুক্ত ও আলোচনা সভা শেরপুর সরকারি কলেজে যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সামাজিক অবক্ষয় রোধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শেরপুরে মাদক, সন্ত্রাস ও যৌতুকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নকলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শোভাযাত্রা, পোনা অবমুক্ত ও আলোচনা সভা

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় মৎস্য চাষের গুরুত্ব, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি জলাশয় ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd