• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চন্দনাইশে বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার বেলাল হোসেন কানাডায় গত মাসে ৬৮,০০০ চাকরি হারিয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান কানাডার প্রতিবেদন হরিপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু, দাফনের অনুমতি দিল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ ​খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় পুলিশ সুপারের থানার পুলিশ সদস্যদের অপরাধ প্রতিরোধে বিশেষ নির্দেশনা দিলেন পুলিশ সুপার ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ মামলায় জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক এম বাদল খন্দকারের পিতা মরহুম এম নাজিম উদ্দীনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল বিশ্বনাথ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক আবুল কাশেম

নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ২২০০ পিস ইয়াবা উদ্ধার, ১৭ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

Reporter Name / ৩৯ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মোঃ সাঈদ, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওসমান (২৬) নামে একজন রয়েছেন, যার বিরুদ্ধে ১৭টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির এসআই মিজানুর রহমান ও মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে একটি দল পৃথক অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিপন (৩৬) ও রেখা আক্তার (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৬টার দিকে বন্দর থানাধীন মাহমুদনগর এলাকায় অভিযান চালিয়ে ওসমান (২৬) ও তার সহযোগী নয়নকে (২৫) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে আরও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দুটি অভিযানে সর্বমোট ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ওসমানের বিরুদ্ধে আগে থেকেই ১৭টি মাদক মামলা রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: বন্দর থানার মাহমুদনগর এলাকার ওসমান (২৬), সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকার নয়ন (২৫) এবং সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী পশ্চিমপাড়া এলাকার রিপন (৩৬) ও রেখা আক্তার (৪০)।

মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক কারবার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd