• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম

নীলফামারীর ডিমলায় জামায়াতের সদর ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন

Reporter Name / ৫৯১ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নিলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলার ডিমলা উপজেলা পোষ্ট আফিস মোড় সদর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির এবং নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে অফিসটির উদ্বোধন করেন।

অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মওলানা মজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নূর মোবাশ্বের এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা হাফেজ আশরাফুল ইসলাম। এছাড়াও দলের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা সেখানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন
অনেকে অভিযোগ করে থাকেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন চায় না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা প্রচার। আমরা নির্বাচন চাই, তবে সেই নির্বাচন অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মতো পরিবেশে হতে হবে।এবং
জুলাই শহীদদের রক্তের মূল্য এবং আহতদের ন্যায়বিচার প্রতিষ্ঠা করেই প্রকৃত গণতন্ত্রকে সুসংহত করতে হবে।
রক্তের মূল্য দিয়ে সকল খুনিদের বিচার করতে হবে ।আরও বলে জনগন ও গণতন্ত্রকে সুসংগত করতে হলে তিনি বলেন পিয়ার পদ্ধতিতে ভোট হতে হবে তাতে দেশের জনগণ আর
ভোটাধিকার থেকে বঞ্চিত হবে না।

অফিস উদ্বোধনের আগে দিনভর ডিমলা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় জনগণ, সমর্থক এবং নেতাকর্মীদের সমাগম ঘটে। বক্তারা দলের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।
এসময় সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পথসভায় উপজেলা আমির অধ্যাপক মওলানা মজিবুর রহমান বলেন আপনারা অনেকেই দেখেছেন আমাদের ডোমার ডিমলার জন্য তারা আপনাদের কিছুই দেয়নি তারা শুধু তাদের দলের নেতাকর্মীদের জন্য কাজ করেছে তাই এবার বাংলাদেশ জামায়াত ইসলামিকে সুযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ এক টাকাও দুর্নীতি হবে না। একটি সুন্দর ডোমার ও ডিমলা উপহার দেওয়া হবে।

পথসভা শেষে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে জনসাধারণকে নির্বাচনে অংশগ্রহণ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাধারণ জনগণের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেকেই মিছিলে অংশ নেন এবং নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। ফলে নতুন অফিস উদ্বোধন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে নির্বাচনী প্রচারণারও একটি শক্তিশালী সূচনা হয়ে ওঠে।

ডিমলা উপজেলার সদর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনের মাঠে সক্রিয়ভাবে প্রচারণা শুরু করল দলটি। পথসভা, মিছিল ও নেতৃবৃন্দের বক্তব্যে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে সংগঠিত প্রচেষ্টা দেখা যায়। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বিশ্বাস প্রকাশ করেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে হলে জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার ফিরে পাবে। এবং ডোমার ও ডিমলা উপজেলার মানুষ একজন সঠিক জনপ্রতিনিধি পাবে।
যার মধ্যেমে ডোমার ও ডিমলার সকল অসমাপ্ত কাজ সঠিক ভাবে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd