• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক রংপুরে নিউ জুম্মাপাড়া পাকার মাথা ব্যবসায়ী কমিটির নবগঠিত কমিটি গঠন ​শুভ দাস হত্যা মামলা: পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার, মূল রহস্য উন্মোচন অসুস্থ চাঁদপুর জেলা অটো চালক দলের সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আফজাল হোসেন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন নিয়ামতপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এফএলএন কার্যক্রম দেখলেন অধিদপ্তরের কর্মকর্তা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, ফেসবুকের ভিডিও দেখে পাশে দাঁড়াল শেরপুর জেলা প্রশাসন হামার বাড়ি ঠাকুরগাঁও সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা রাসুল (সা.) সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত

নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নেত্রকোণার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নেত্রকোণা সজল কুমার সরকার। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, নেত্রকোণার উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মুনমুন জাহান লিজা। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নেত্রকোণাসহ জেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার দক্ষতা নয়; এটি মানুষের ক্ষমতায়ন, সচেতনতা, আত্মনির্ভরতা ও টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি।
তিনি বলেন, একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন, পরিবেশ ও পৃথিবী রক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পিছিয়ে পড়া ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করে সবাইকে নিয়ে একটি জ্ঞানভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা সাক্ষরতার হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd