• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ৫৬তম মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ৮ম দিবসে আলোচকরা বলেন- দ্বীনের দাওয়াত ও আদর্শ শাসনব্যবস্থায় খোলাফায়ে রাশেদার অনুসরণ জরুরি ডিমলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সি ইউ সি’র উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত ​বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদ পুনরায় চালু দেন-দরবারে কাজ হয়নি, রাণীশংকৈলে জনতার চোখে ধরা পড়ল ১০২ বস্তা সরকারি চালসহ গাড়ি বিএনপি নেতার হেফাজতে ১৪৫ ইয়াবা, স্ত্রীর ব্যাগে ১০ লাখ টাকা: রাণীশংকৈলের দম্পতি হরিপুরে গ্রেফতার নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় গ্রেফতার

নেত্রকোণায় জন্মাষ্টমী উদযাপনে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

আসন্ন শুভ জন্মাষ্টমী-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোণায় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (৩১ আগস্ট ২০২৬) নেত্রকোণা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
সভায় শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ উৎসবের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ সুপারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
সভায় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “আসন্ন শুভ জন্মাষ্টমী যেন সবাই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারেন, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো স্বার্থান্বেষী বা অশুভ গোষ্ঠী যেন গুজব ছড়িয়ে কিংবা উসকানিমূলক প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক অনলাইন নজরদারি জোরদার করা হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মায়িশা ফান্নানা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd