• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন বটিয়াঘাটায় সুরখালী গাঁওঘরা বাজারে পুলিশের বিশেষ পথসভা ও আইনশৃঙ্খলার ওপর মতবিনিময়

নেত্রকোণায় জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

Reporter Name / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান আজ (২৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে) জেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
এদিন তিনি আঞ্জুমান মুফিদুল ইসলাম কবরস্থান, ক্রিয়েশন কিন্ডারগার্টেন স্কুল এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম এতিমখানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কবরস্থানে পানি জমাসহ বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।
পরে ক্রিয়েশন কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন জেলা প্রশাসক। তিনি তাদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্তভাবে সম্পৃক্ত হন। এ সময় তিনি নিয়মিত পড়াশোনা, জ্ঞানচর্চা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে নিজেদের স্বপ্ন ও লক্ষ্য নির্ধারণ করে আত্মবিশ্বাস, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যেতে শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেন।
পরবর্তীতে আঞ্জুম মুফিদুল ইসলাম এতিমখানা পরিদর্শনকালে তিনি এতিম শিশুদের খোঁজখবর নেন এবং তাদের কল্যাণ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন আলোচনা করেন। একই সঙ্গে স্টেডিয়াম-সংলগ্ন জায়গাটি কীভাবে এতিমখানার কল্যাণে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
জনকল্যাণ, শিক্ষা ও মানবিক সেবার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd