• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজ আন্তর্জাতিক শান্তি দিবস: প্রকৃতি রক্ষায় বিনিয়োগও শান্তির বিনিয়োগ নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত

নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। গত রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) তিনি জেলা পুলিশের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির শুরুতে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ডিআইজি। পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা অংশ নেন।
সভায় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন কল্যাণসংক্রান্ত সমষ্টিগত দাবি-দাওয়া ও সমস্যার কথা ডিআইজির কাছে তুলে ধরেন। তিনি তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
চারা বিতরণকালে ডিআইজি বলেন, মানুষের দৈনন্দিন জীবনে গাছের অবদান অপরিসীম। খাদ্য, বিশুদ্ধ অক্সিজেন, ছায়া ও কাঠসহ নানা প্রয়োজন পূরণে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর জীবনও গাছের ওপর নির্ভরশীল। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব।
তিনি নিজের ছাত্রজীবন থেকেই গাছ লাগানোর অভ্যাসের কথা তুলে ধরে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো ও তা সংরক্ষণের আহ্বান জানান।
এরপর ডিআইজি পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে নেত্রকোনা জেলার মানচিত্রের মনুমেন্টের ফলক উন্মোচন করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি ফুলের চারাও রোপণ করেন তিনি।
এ সময় নেত্রকোনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd