• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন

নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, ২ জনের কারাদণ্ড

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টে সার বিক্রয়কেন্দ্র, ভোজ্যতেল কারখানা ও মাদকবিরোধী অভিযানে মোট ৮৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে মাদক সেবন ও বহনের অপরাধে দুইজনকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বারহাট্টা, নেত্রকোণা সদর ও দুর্গাপুর উপজেলায় এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বারহাট্টা:
বারহাট্টার আসমা বাজার ও মনাষ বাজারে সার বিক্রয়কেন্দ্রে অভিযান চালানো হয়। সাইনবোর্ড না থাকা, ভাউচার ও বিক্রয় রেজিস্টার সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত রাখা এবং দোকান বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে তিনটি মামলায় মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, সেলিনা আক্তার।
নেত্রকোণা সদর:
নেত্রকোণা সদর উপজেলার নিকিল নাথ রোডের পাটপট্টি এলাকায় বিনোদ সরিষার তেল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, মোড়ক ব্যবহার না করা এবং প্রতিশ্রুত সেবা প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন।
দুর্গাপুর:
দুর্গাপুর উপজেলার মেনকিফান্দা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ‘ক’ শ্রেণির মাদক সেবন ও বহনের অপরাধে দুইজনকে যথাক্রমে তিন মাস ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd