লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোটরসাইকেল ও গরু আটক করছে। ২৯ অক্টোবর ল তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর ধবলসূতি বিওপির টহলদল ভোরে সীমান্ত হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর ধরলা ব্রিজ নামক স্থানে ১টি ভারতীয় মোটরসাইকেল ও তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর ব্যাটালিয়ন পাটগ্রাম সদরের বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাটগ্রাম রাবার ড্রাম নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২ টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য-১৪,১০,০০০/- টাকা। বিষয়টি তিস্তা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তি মারফত নিশ্চিত করেছেন। উল্লেখ্য বর্তমানে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসছে। বিজিবির চোরাচালান প্রতিরোধে চেষ্টা অব্যাহত রয়েছে।