• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে ক্ষুদে হাফিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান বীরগঞ্জে মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড পালংখালীতে ইজিবাইকে ইয়াবা পাচার, ৪ হাজার পিসসহ তরুণী আটক ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন ৭ কেজি গাঁজাসহ মাঝরাস্তায় ধরা পড়লেন মাদক কারবারি নারী বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শান্তি, ঐক্য ও মানবিক সমাজ গঠনে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান; লক্ষ লক্ষ মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে সীরতুন্নবী (সাঃ) মাহফিল সমাপ্তি কবিতাঃ অন্তরে অনাবৃষ্টি পূর্বধলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

পালংখালীতে ইজিবাইকে ইয়াবা পাচার, ৪ হাজার পিসসহ তরুণী আটক

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে ইজিবাইকে করে ইয়াবা পাচারের সময় ৪ হাজার পিস ইয়াবাসহ রুজিনা আক্তার (২৩) নামে এক তরুণীকে আটক করেছে বিজিবি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উলুবনিয়া থেকে পালংখালী বাজারগামী একটি ইজিবাইক ঘিঘাতলী ব্রিজ এলাকায় পৌঁছালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সাইড ব্যাগ তল্লাশি করে নীল রঙের দুটি মিনি কাট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক রুজিনা আক্তার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরমোনা গ্রামের আবদু রহমানের মেয়ে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুজিনা উলুবনিয়া থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। ইজিবাইকটি তল্লাশি করে আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd