• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান পাঁচবিবি সীমান্তে বিজিবির মূর্তি উদ্ধার পাঁচবিবিতে ছোটভাইয়ের আঘাতে বড়ভাই খুন ৩ দিনের সরকারি সফরে লালমনিরহাট ও কুড়িগ্রাম আসছেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পদুয়া ইউপিতে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম সিকদার জাতীয় দৈনিক ‘এদিন’-এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ সুজন মিয়া, বিভিন্ন মহলের অভিনন্দন দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন

পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, খামার গড়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, জেলা প্রতিনিধি নেত্রকোণা:
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নেত্রকোণার পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. সারা তৈফুন্নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাসান।
সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির ও এম এ মান্নান, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি আজমল হোসেন, গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদ হাসান কাঞ্চন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিমন, সাংবাদিক হাবিবুর রহমান, খামারি শাকাওয়াত হোসেন সোহাগ এবং ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মিলন আকন্দসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ খাত দেশের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে যুবসমাজ গাভি ও ষাঁড় পালনসহ গবাদিপশু এবং হাঁস-মুরগির খামার গড়ে তুলে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে।
তিনি বলেন, দুধ, ডিম ও মাংস উৎপাদনে জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনার প্রসার ঘটাতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd