হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, সনাতনী ভক্তদের নির্বিঘ্নে পূজা-অর্চনা এবং উপজেলার অন্যান্য পূজামণ্ডপে নজরদারি জোরদারের বিষয়ে সভায় আলোচনা করা হয়।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সময় রাত ৮ টায়। পূর্বধলা উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
মন্দির কমিটির সভাপতি বাবু সঞ্জিত চন্দ্র করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন। বাবু জীবন কৃষ্ণ দে, বাবু দীপক রঞ্জন সরকার, উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য বাবু তরুণ কুমার রায়, এবং সাংগঠনিক সম্পাদক বাবু বিকাশ চন্দ্র ঘোষ, সম্মানিত সদস্য বাবু নিলয় চক্রবর্তী।
সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে মন্দিরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ চলাচল, পূজা-অর্চনায় নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
একই সঙ্গে পূর্বধলা উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের পাশাপাশি উপজেলার অন্যান্য পূজামণ্ডপেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে নজরদারি জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি বাবু সঞ্জিত চন্দ্র কর, উপদেষ্টা কমিটির সদস্য ও সাধারণ সম্মানিত সদস্য বাবু তরুণ কুমার রায়, বাবু সুজয় চন্দ্র সিংহা, বাবু বিকাশ চন্দ্র সরকার (মাস্টার), বাবু নির্মল কুণ্ডু,বাবু ক্ষিতিশ চন্দ্র সাহা, বাবু সজল চন্দ্র সরকার, বাবু চণ্ডীচরণ দাস, বাবু উৎপল সেন, বাবু রতন চন্দ্র দত্ত, বাবু লিটন চন্দ্র সাহা,বাবু উৎপল চন্দ্র রায়,বাবু শৈলেন্দ্র চন্দ্র দাস, বাবু কাজল চন্দ্র সরকার, বাবু অমিত চন্দ্র দাস, বাবু রানা চক্রবর্তী, বাবু বাবুল চন্দ্র ঘোষ, বাবু তুষার চন্দ্র দত্ত, বাবু অনুপ চন্দ্র সরকারসহ মন্দিরের সকল সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিল।