মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ
জাতীয় সংসদের উচ্চকক্ষে PR বাস্তবায়ন সহ ০৫দফা দাবিতে আজ ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বটিয়াঘাটা উপজেলা সদরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে বাংলাদেশ খেলাফত মজলিস বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি মুফতি সালিমুল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি নাসিম উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান আকুঞ্জি, মাওলানা আবুল কাশেম,মাওলানা ইকবাল হুসাইন, এইস এম জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জাকির হোসেন, মাওলানা রেজাউল করিম, আলহাজ্ব শাহজাহান হোসাইন, মোঃ মোজাফফর হোসেন, আঃ জব্বার, জামিরুল শেখ, জিহাদুল শেখ, মুক্তার আকুঞ্জি, ইমাম হোসাইন,কামরুল শেখ, আমানুল্লাহ শেখ প্রমুখ।