• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ছোটগল্পঃ আনন্দিতার খোলাচিঠি জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবে ৩২ জন এমপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লেকের মশা নিধনে মাঠে নামল বিশেষ দল ফরিদপুর থানায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেফতার প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে

বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪২ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ শাখার যৌথ উদ্যোগে এই প্রথমবারের মতো পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ই আগস্ট (বুধবার দুপুরে) শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই শাল্লা) আসনে ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অশোক তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিতের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, ,যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস,রাজন তালুকদার,অজিত দাস, কৃষ্ণ মোহন রায় , রামকৃষ্ণ তালুকদার সবুজ, সুধাংশু শেখর দাস,ব্রজেশ রঞ্জন চৌধুরী,সাগর সরকার,পংকজ দাস,রমাকান্ত দাস,সজীব রায়,মানিক লাল দাস প্রমুখ।

এছাড়া জেলার ১২টি উপজেলার বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে শহীদ জিয়া,বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে গড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান কল্যাণ ফ্রন্ট নামে এই সংগঠনটি ২০০২ সালে প্রতিষ্ঠা করা হলে ও কার্যক্রম পরিচালনা করতে দেয়া হয়নি। বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের পতনের পর বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের আমলে দলের নির্দেশে সারাদেশের ন্যায় সংখ্যালঘুদের জন্য আগামীতে প্রতিটি এলাকায় মডেল মন্দির গীর্জা ও প্যাগোডা নিমার্ণসহ তাদের নিশ্চিত নিরাপত্তার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক চেতনার স্বনির্ভর বাংলাদেশ বির্নিমাণের লক্ষে কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। তারা আগামী শাহদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে পালনের জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd