• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

বিএনপি চেয়াপারসন এর উপদেষ্টা মোঃ ফজলুর রহমানের বিরুদ্ধে ফেইসবুকে কিছু লিখলে হাত কাটার কঠোর হুঁশিয়ারীদেন স্হানীয় বিএনপি নেতা মজনু

Reporter Name / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

গত মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপি আয়োজিত মিছিল শেষে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু। তার ওই বক্তব্যের ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে।

বিএন‌পির চেয়ারপারস‌নের উপদেষ্টা বীর মু‌ক্তি‌যোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তার বাসার সামনে মব-তাণ্ডবের প্রতিবাদে কিশোরগঞ্জের ইটনা ও অষ্টগ্রামে বিক্ষোভ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ফজলুর রহমানের বাড়ি ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপি’র আয়োজনে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু।

বক্তব্যে তিনি বলেন, ‘আমাদেরকে এই পর্যন্ত যা করছে, গতকাল পর্যন্ত বাদ দিয়েছি। আজ থেকে কোনো ছাড় নেই। যদি ফেইসবুকে কোনো লেখালেখি করে, সবাই ফেসবুকে ঢুকবেন। যদি ফজলুর রহমানকে নিয়ে কেউ কোনো মন্তব্য করে,আগে তার হাত কাটবেন,তারপরে আমার কাছে দিবেন। আগে হাত পরে হলো সালিশ।

এ বিষয়ে কথা বলতে রায়টুটি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুর মোবাইল ফোন নম্বরে একাধিক কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

ভিডিওটি ব্যক্তিগত ফেইসবুক আইডিতে পোস্ট করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ লেখেন,ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃমজনু মিয়া বলেন, ফজলুর রহমানকে নিয়ে ফেইসবুকে কেউ সমালোচনা করলে আগে তার হাত কাটতে হবে তারপর কথা। এখনও ক্ষমতায় আসে নাই,তাতেই এই অবস্থা,এরা ক্ষমতায় আসলে মানুষের কি অবস্থা করতে পারে চিন্তা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক মোঃইকরাম হোসেন তার ফেইসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করে লেখেন,যেমন নেতা তেমন তার কর্মী! ফেইসবুকে ফজলুর রহমানের বিপক্ষে সমলোচনা করলেই হাত কাটার হুঁশিয়ারি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd