• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আবারও কি নৌযান আর মানুষের কোলাহলে মুখর হবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী? ছোটগল্পঃ আনন্দিতার খোলাচিঠি জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবে ৩২ জন এমপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লেকের মশা নিধনে মাঠে নামল বিশেষ দল ফরিদপুর থানায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেফতার প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভাঙ্গায় দোয়া মাহফিল

Reporter Name / ১৪৬ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

মোঃ সুমন মোল্লা, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগস্ট শুক্রবার বাদ জুমা ভাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মফিজুল ইসলাম মাহফুজের নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ অংশ নেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

দোয়া মাহফিলে ছাত্রদল নেতা মফিজুল ইসলাম মাহফুজ বলেন, “আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ। আমরা ছাত্রদলের পক্ষ থেকে তাঁর রোগমুক্তির জন্য দোয়া করছি। দেশের মানুষের কাছে তিনি আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি দ্রুত সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দেবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক—এই শ্লোগানকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি এবং থাকব। দেশনেত্রীর নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।”

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপি চেয়ারপারসনের দীর্ঘ রাজনৈতিক জীবনের সাফল্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও দেশ ও জাতির উন্নতি, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বর্তমান সংকট উত্তরণে আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।

স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, পুরো জাতির অবিচ্ছেদ্য অংশ। তাঁর দ্রুত আরোগ্য লাভ মানে জাতির জন্য নতুন সম্ভাবনা ও দিকনির্দেশনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd