• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

বিশ্বম্ভরপুরে মালালা ফান্ডের মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৯ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

 

মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ

বিশ্বম্ভরপুরে ইরা সংস্থার ‘মালালা ফান্ড’ ইডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭ প্রকল্পের আওতায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সহায়তা বৃদ্ধির জন্য নানা মুখী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগস্ট বুধবার সকাল ১১ ঘটিকার সময় বিশ্বম্ভরপুর উপজেলা সম্মেলন কক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইরা সংস্থার ( ECN – 7 ) এর বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্বরপুর উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ।

সভায় বক্তব্য রাখেন, নেপাল থেকে আগত প্রতিনিধি ডাক্তার সামীর শ্রীবাস্ত ও ডাক্তার অনিল কানাল ,বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছবাব মিয়া, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, পলাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন পাল, সোলোকাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, পলাশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমীর কান্তি দে, ধনপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শমলা রানী, সলোকানাদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিজিত মৈত্র, বাতাকার দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এমদাদুল হক, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, বিশ্বম্ভবপুর উপজেলা পরিষদের অজিত চন্দ্র দেব প্রমূখ।

সভায় বিশ্বম্ভরপুর উপজেলা পাঁচটি ইউনিয়নের পাঁচটি উচ্চ বিদ্যালয় থেকে দরিদ্র পরিবারের মেয়েদের মাধ্যমিক শিক্ষায় শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা সহ নানা সহায়তার বৃদ্ধির জন্য আলোচনা করা হয়। উপজেলার প্রতিটি শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে সামাজিক বৃত্তবান ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ বলেন, অত্র উপজেলার মাধ্যমিক শিক্ষার মান অন্তত খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে এ থেকে উত্তরণের জন্য শিক্ষক, অভিভাবক,জনপ্রতিনিধ সকলের সমন্বয়ে মালালা ফান্ডের মাধ্যমে দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন । তিনি আরও বলেন অত্র উপজেলার লেখাপড়ার মান উন্নয়নের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টার খুব প্রয়োজন।
সভা পরিচালনা করেন ইরা মনিটরিং ইভ্যালুয়েশন অফিসার মোঃ ফজলুল করিম। সহযোগিতায় ছিলেন ইরা্ প্রকল্পের, (এফএফ) নীলুফা ইয়াছামিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd