• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনে ওয়ার্ল্ড ভিশনের EWV প্রশিক্ষণ

Reporter Name / ৩২১ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

 

সিলেট প্রতিনিধি:
মানুষের আত্মিক জাগরণ, আত্মমর্যাদা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিচালনা করছে “Empowered Worldview (EWV)” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম।
ইয়াং প্রফেশনাল (হেলথ এন্ড নিউট্রিশন) সুদর্শন মন্ডলের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো – একটি মানুষ কেবল ভৌতিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ না থেকে, নিজের অন্তর্নিহিত মূল্য ও ঈশ্বর-প্রদত্ত মর্যাদাকে উপলব্ধি করে নিজের ও সমাজের উন্নয়নে সচেতন ভূমিকা রাখবে।এখানে অংশ নেয়া স্থানীয় কমিউনিটি ফেসিলেটরগণ, যারা ভবিষ্যতে নিজ নিজ এলাকায় এই জ্ঞান ও চেতনা ছড়িয়ে দেবেন।
EWV পাঠ্যক্রমে অংশগ্রহণকারীরা ‘আমি কে?’, ‘আমার জীবনের লক্ষ্য কী? ‘আমার সমাজে আমি কী পরিবর্তন আনতে পারি?’—এই প্রশ্নগুলোর গভীর উপলব্ধির মধ্য দিয়ে এগিয়ে যাবেন।
ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির কর্মকর্তারা জানান, “এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা চাই কমিউনিটির মানুষ যেন আত্মনির্ভর ও দায়িত্বশীল হয়ে ওঠেন। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের আলোকে তারা যেন সমাজে ইতিবাচক প্রভাব রাখতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।”
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট এপির ইয়াং প্রফেশনাল বিজয়া চিসিম সহ কর্মএলাকার কমিউনিটি ফেসিলিটেটরবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd