লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া বটতলীর বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও বস্ত্র মেলার স্বত্বাধিকারী মোহাম্মদ হুমায়ুন কবির রাসেল সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লোহাগাড়া মেট্রো।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় লোহাগাড়া বটতলী আমিরাবাদস্থ সোনালী লাইফের মেট্রো অফিসে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান লোহাগাড়া মেট্রোর ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ আব্বাস উদ্দিন।
সংবর্ধিত অতিথি মোহাম্মদ রাসেল সোনালী লাইফের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।