• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় পিআইবির ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা: ভুয়া শালিকা সেজে টাকা আদায়, মূলহোতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫৪ জন গ্রেপ্তার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য নিউজ প্রেজেন্টার কুমি ক্যানসারে আক্রান্ত: চিকিৎসার সহায়তা চেয়ে আবেদন ছেলেকে জবাই করে হত্যার ৪১ দিন পর পিতাকে গুলি করে হত্যা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিসহ ৬ ডাকাত গ্রেপ্তার ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত ৫ জন খুলনায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে আছে পানি: বাড়ছে এডিস মশা ও ডেঙ্গু সংক্রমণের তীব্র আতঙ্ক ​

স্থানীয় সরকার নির্বাচন: লোহাগাড়া উপজেলা বিএনপির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থন বিষয়ে করণীয় নির্ধারণ, নির্বাচনী কার্যক্রম গতিশীল করা এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার লক্ষ্যে লোহাগাড়া উপজেলা বিএনপির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলার আমিরাবাদের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশী তাদের নিজ নিজ অবস্থান ও মতামত তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় দলীয় সিদ্ধান্তের প্রতি ঐক্যবদ্ধ থাকা, তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভা সঞ্চালনা করেন যুবদল নেতা বাহাদুর চৌধুরী ও মো. সেলিম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd